সারাদেশ

বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি অব্যাহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের ঢিলেঢালা ভাবের কারণে বিভিন্ন ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি অব্যাহত রয়েছে। এর ফলে ফসলি জমির অস্তিত্ব হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

আরও পড়ুন: পালাবার নজির স্থাপন করেছে বিএনপি

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঁচ মাস যাবত প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করায় মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় তিনি উদ্ভূত ঘটনার পর থেকে আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন না। আর এ সুযোগে মাটিখেকোরা ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি অব্যাহত রেখেছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, পৌরসভার মধ্যেরগাতি বাবু বাড়ির পেছনের মাঠ থেকে মাটি কাটছেন চতুল ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার মাটি ব্যবসায়ী মনিরুল ইসলাম। গত সাত দিন যাবত ওই ফসলি জমির মাটি তিনি উপজেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।

এছাড়া ওই মাটি ব্যবসায়ী বোয়ালমারী সদর ইউনিয়নের কালীয়ান্ডু মাঠের ফসলি জমির মাটিও বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। উপজেলার চতুল ইউনিয়নের নিচু বাইখীরের মাঠ থেকে ফসলি জমির মাটি বড়গাঁয় অবস্থিত আল আলী ইটভাটায় বিক্রি করছেন ইয়াকুব নামে অপর এক মাটি ব্যবসায়ী।

এর আগে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের গাউস মিয়ার বাড়ির পাশের ফসলি জমির মাটি ট্রাক প্রতি ১২শ টাকা দরে বিভিন্ন ইট ভাটায় ও বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। একই স্থান থেকে ৩০০ বা ৪০০ গজ দূরে নজরুল সিকদারের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি খনন করে ট্রাকে ভরে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করেছেন ময়না গ্রামের মাটি ব্যবসায়ি সজীব মোল্লা।

আরও পড়ুন: মানবতাবিরোধী জামায়াত নেতা খালেক মন্ডলের মৃত্যুদণ্ড

এদিকে এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজশে উপজেলার রূপাপাত ইউনিয়নের মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসার নিকট থেকে খননকৃত মাটি বিক্রি উত্তোলন করে ওই মাটি অবৈধভাবে ইটভাটায় বিক্রি করা হয়েছে।

এ ব্যপারে গণমাধ্যমকর্মী কামরুল সিকদার বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কোন জরিমানা না করায় এবং অপরাধীকে আইনের আওতায় না আনায় মাটি ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

এ ব্যপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান আছে। কোথাও থেকে অভিযোগ পেলে সাথে সাথে গ্রাম পুলিশ এবং তহশিলদারদের পাঠিয়ে অবৈধ মাটি কর্তন বন্ধ করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা