সারাদেশ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে কুষ্ঠরোগ বিষয়ে কর্মশালা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে কুষ্ঠ রোগ উচ্ছেদ কর্মসূচির ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদে নিচতলায় রিস্থা রেস্তোরাঁয় এ ওরিয়েন্টেশন কর্মশালা হয়। প্রয়াস বাংলাদেশর মুন্সীগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

কুষ্ঠরোগ চিহ্নিত, লক্ষ্মণ, চিকিৎসা বিষয়ে আলোচনা করেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. সোহাগ। এতে সভাপতিত্ব করেন মো. মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ টেকনিক্যাল সার্পোট অফিসার জুয়েল খৈয়াং, ফিল্ড ফেসিলিটেটর বিভাস বৈদ্য।

ডাঃ মো. সোহাগ বলেন, শরীরের যে কোন স্হানে লাল, সাদা দাগ দেখা দিলে। যা উচু বা ফোলবে না। সে স্হানের অনুভূতি কমে যাবে। হাত, পা ও কানে হতে পারে। এমনকী রোগটি মুখ ও ঘাড়ে হতে পারে।

তিনি আরও বলেন, প্রতি ৫০ হাজারে এ রোগ ১ জন আক্রান্ত হয়। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত জেলায় মোট কুষ্ঠরোগী সংখ্যা ৫৬ জন। এর মধ্যে ১৯ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং ৩৭ জন চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: আমির হামজাকে মনোনয়ন কমিটির ব্যর্থতা

প্রয়াস ২০১২ সাল থেকে কুষ্ঠ উচ্ছেদে এ জেলায় কাজ করছে। জেলায় ২০১৯ সালে ১৪ জন, ২০২০ সালে ২৪ জন ও ২০১০ সালে ১৮ জন কুষ্ঠরোগী সনাক্ত হয়।

প্রথম পর্যায়ে রোগটি সনাক্ত হলে ৬ মাস, দ্বিতীয় গ্রেডে থাকলে ১২ মাস চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ্য হবে। এ সময় কর্মশালায় জানানো হয় ২০২১ সালের মার্চ মাসে মুন্সীগঞ্জ সদরে ৯ জন, শ্রীনগরে ৪ জন, টঙ্গীবাড়ি ২ জন, লৌহজং ১ জন ও গজারিয়ায় ২ জন রোগী সনাক্ত হয়। সিরাজদীখান উপজেলায় গেল বছর কোন কুষ্ঠরোগী সনাক্ত হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা