সারাদেশ

টাঙ্গাইলে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ডোবা থেকে রাহাত (১৪) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

আরও পড়ুন: শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

বুধবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকায় একটি ডোবা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রের নাম রাহাত উপজেলার আগবানিয়ারা গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৯টায় নিখোঁজ হয় রাহাত। পরে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পর বুধবার ভোর ৪টার দিকে বানিয়ারা একটি ডোবায় তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা