সারাদেশ

লাখাইয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: জেলার লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল হক নিটোলের বিরুদ্ধে ওই স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মমিনুল হক লাখাই থানার সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের পুত্র। এদিকে, অভিযুক্ত শিক্ষক মমিনুল হককে বহিস্কার ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ওই ছাত্রীর পিতা লাখাই উপজেলা নির্বাহী অফিসারের গতকাল মঙ্গলবার (২২ মার্চ) এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

অভিযোগ সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থী ছিলেন। শিক্ষক মুমিনুল হক প্রায়ই স্কুলে ওই ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন। বিভিন্ন সময় তার আচরণ দ্বারা ওই ছাত্রীকে যৌনভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতেন। এ কারণে ওই ছাত্রী মমিনুলকে এড়িয়ে চলতেন।

বিষয়টি ছাত্রীর পরিবারকে জানালে পরিবার তাকে নিরবে মোকাবেলা করার পরামর্শ দেয়। গত ১৬ মার্চ সকাল ১০ টায় স্কুলের প্রাত্যহিক সমাবেশ (এসেম্বলী) শুরু হলে ওই ছাত্রী শারীরিক অসুস্থতা বোধ করায় এসেম্বলিতে না গিয়ে স্কুল ভবনের তৃতীয় তলায় তার শ্রেণি কক্ষে বসেছিলেন। এ সময় সহকারী শিক্ষক মোঃ মুমিনুল হক ওই ছাত্রীর কাছে গিয়ে অশ্লীল যৌন ইঙ্গিত প্রদর্শন করে তার হাতে জড়িয়ে ধরেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন এবং আয়া গৌড়ীর আগমনের সাড়া পেয়ে হাত মমিনুল হাত ছেড়ে দেন।

মোঃ মুমিনুল হক তখন বলেন, সে অসুস্থ এসেম্বলিতে যাবে না। মুমিনুলের এই আচরণে ছাত্রী হতবিহ্বল হয়ে পড়েন। তারা চলে যাওয়ার পর ওই ছাত্রী ছাদে চলে যান। কিছুক্ষণ পর মোঃ মুমিনুল হক ছাদে গিয়ে আবার ছাত্রীকে যৌন উদ্দেশ্যে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

তখন ছাত্রী তার হাত থেকে রেহাই পাওয়ার জন্যে অনেক চেষ্টা করেন। এক পর্যায়ে চিৎকার করলে মুমিনুল হক তার মুখ চেপে ধরেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল করিম ঘটনাস্থলে এসে পড়লে মমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দেন এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীকে জানানোর পরেও তিনি মুমিনুল হকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে বরং তাকে রক্ষায় যাবতীয় চেষ্টা- তদবির চালানোর অভিযোগ পাওয়া যায়। এদিকে এ ঘটনাটি লোকমুখে জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

এদিকে, আজ বুধবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক মমিনুল হকের শাস্তির দাবিতে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় যানবাাহণ চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন ঘটনাস্থলে এসে আজকের মধ্যে তাকে বহিস্কার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে শিক্ষার্থীদের দাবির কারণে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘ...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা