সারাদেশ
কিন্ডারগার্টেনে তালা

গৌরীপুরে শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। রবিবার (২০ মার্চ) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ডি.কে.বি কিন্ডার গার্টেনের পরিচালক মো. শাহজাহান কবির হিরা।

আরও পড়ুন: স্বামীকে নিয়ে লাইভে ন্যান্সি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিন্ডার গার্টেনের পরিচালক বলেন, পঞ্চাশ হাজার টাকা জামানত দিয়ে ২০১৭ সালে পৌর এলাকার পূর্ব দাপুনিয়া মহল্লায় জুলহাস উদ্দিন রতনের দু'তলা বাড়ির দ্বিতীয় তলার চারটি কক্ষ ভাড়া নেয়া হয়। মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া নির্ধারণ করে ডি.কে বি কিন্ডারগার্টেন নামে স্কুল চালু করেন তিনি। করোনাকালীন লকডাউনের সময় সরকারি নির্দেশনায় বিদ্যালয়টি বন্ধ রাখা হয়। এসময়ে মধ্যে বাড়ির মালিক মাসিক দুই হাজার টাকা ভাড়া বৃদ্ধির নোটিশ দেন। এতে উভয় পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জেরে বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন স্কুলে তালা লাগিয়ে দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করেন তাঁরা। দীর্ঘ আলোচনার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় স্কুল পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ধিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

তিনি আরও বলেন, মৌখিক চুক্তিতে মাসিক পাঁচ হাজার টাকা ভাড়ায় পাঁচ বছর মেয়াদে বাড়িটি ভাড়া নিয়ে স্কুল চালু করেছিলাম। করোনার সময় কয়েক মাসের ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক স্কুলে তালা লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন: দিনাজপুরে ২ বাইক আরোহী নিহত

বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন বলেন, নতুন ভাড়াটিয়া উঠবে সেজন্য বিদ্যালয়ের মালামাল সরিয়ে ফেলা হয়েছে এবং বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া জানান, মালামাল সরিয়ে ফেলার বিষয়ে তিনি কিছু জানেন না। আর বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষকে একত্র করার চেষ্টা করেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা