সারাদেশ

ভালুকায় কোটি টাকার বনভূমি উদ্ধার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে স্থাপনা ভাঙচুর ও নিমার্ণাধীন ঘরের টিনের চালা খুলে তা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শুক্রবার (১৮ মার্চ) সকালে দিকে উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার সিডষ্টোর উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বনবিভাগ ও স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ৯ নম্বর দাগে সিডষ্টোর উত্তর বাজার এলাকায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে কতিপয় প্রভাবশালী স্থাপনা নিমার্ণ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাধা দেন। পরে দখলকৃত ভূমিটি দুইদিন পাহারা দিয়ে শুক্রবার সকালে স্থাপনা ভাঙচুর করে জমিটি উদ্ধার করেন।

হবিরবাড়ি বিট কর্মকতা মো. আবুল হাশেম জানান, জনৈক আবুল কাশেম, সাইফুল ও নোমান নামে তিন ব্যক্তি ৯ নম্বর দাগে সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করলে, আমরা তা ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনি।

আরও পড়ুন: বাংলাদেশী জাহাজে হামলায় ক্ষতিপূরণ দাবি

আবুল কাশেম জানান, তিনি পদ্ম গোমেজ বীলগেট নামে এক খৃষ্টান মহিলার কাছ থেকে ৯ নম্বর দাগে ২৭ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে কাজ শুরু করলে বনবিভাগ তাতে বাধা দেন। পরে তিনি কাজ করা বন্ধ করে দেন।

ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মো. মহিউদ্দিন জানান, হবিরবাড়ি মৌজার ৯ নম্বর দাগের জমিটি বহুদিন পূর্বেই বেদখল হয়ে গিয়েছিল। তিন চারদিন পূর্বে ওই জমিতে কতিপয় লোক কাজ শুরু করলে আমরা তাতে বাধা দেই এবং পরে স্থাপনা ভাঙচুর করে প্রায় ৫০ শতাংশ জমি উদ্ধার করি। এ ব্যাপারে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা