সারাদেশ

আগতেরিল্যা তালুকদারপাড়ায় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে ‘খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে আগতেরিল্যা তালুকদারপাড়া ছাত্র সমাজের উদ্যোগে আগতেরিল্যা তালুকদারপাড়া এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের তালুকদার বাড়ি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফলদা ইউপি সদস্য আবু সাঈদ তালুকদার স্বপনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর শাখার সাবেক সভাপতি আঃ লতিফ তালুকদার বাদল। বিএনপির ফলদা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমুর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়।

খেলায় আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পবিরবার পরিকল্পনার অবঃ কর্মকর্তা শহুর উদ্দিন তালুকদার, ফলদা এস.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আগতেরিল্যা তালুকদারপড়া ছাত্র সমাজের সদস্যবৃন্দ। এছাড়াও এলাকার নবীন প্রবীনসহ সকল শ্রেণির ব্যাডমিন্টন প্রেমীসহ এলাকাবাসী।

আরও পড়ুন: মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

খেলায় প্রধান অতিথি প্রধান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর শাখার সাবেক সভাপতি আঃ লতিফ তালুকদার বাদল তার বক্তব্যে বলেন,বহুদিন পর এমন আনন্দঘন পরিবেশে জমজমাট একটি ব্যাডমিন্টন খেলার আয়োজন যা এলাকাবাসী আনন্দের সহিত উপভোগ করেছেন।

আরও পড়ুন: কাল থেকে কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

ব্যাডমিন্টন খেলায় ২-০ রাউন্ডে ভূঞাপুরের প্রিয় ভূঞাপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কালিহাতির এলেঙ্গার পাতাইলকান্দি দল। খেলায় ম্যান অব দ্য সিরিজ হিসেবে পুরস্কৃত করা হয় প্রিয় ভূঞাপুর দলের ক্যাপ্টেন শিশিরকে। খেলায় চ্যাম্পিয়ন টিমকে ১টি ফ্রিজ ও রানার্স আপ টিমকে ২৪ ইঞ্চি রঙিন টিভি প্রদান করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা