সারাদেশ

ফেসবুক স্ট্যাটাসের জেরে যুবক আহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দিন (৩০) নামে এক যুবককে পেটালেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার খলিল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের নিম্নচাপ সাইক্লোনে পরিণত হতে পারে

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাংখার বাজার জিরো পয়েন্ট এলাকার জামালের দোকানে এ ঘটনা ঘটে।

আহত সালাউদ্দিন চরজুবলি ইউনিয়নের মধ্যম চরবাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে।

আহত সালাউদ্দিন বলেন, সন্ধ্যায় ব্যক্তিগত কাজে স্থানীয় পাংখার বাজারে যান তিনি। এসময় চরজুবলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম বাগ্যার সাবেক মেম্বার খলিল ও তার সহযোগী আজগর এবং জামালসহ কয়েকজন তাকে ডেকে জামালের দোকানে নিয়ে পিটিয়ে মাথায় এবং হাতে গুরুতর জখম করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

এ বিষয়ে চরজুবলি ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মনজুর আলম বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরেই সালাউদ্দিনকে হামলা করে আহত করা হয় বলে আমরা জেনেছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক মেম্বার খলিল বলেন, নির্বাচন শেষ হয়েছে অনেক আগে। নির্বাচনে জয় পরাজয় আছে। আমি হেরে গেছি সে নিয়ে কোন অভিযোগ নেই। তবে নির্বাচনের পর থেকে সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট দেয়। শুক্রবার সন্ধ্যায় আমি তাকে জামালের দোকানে ডেকে নিয়ে প্রথমে চা খাওয়াই। পরে তাকে ফেসবুকে লেখালেখির কারণ জিজ্ঞেস করলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। সে আমাকে ফেসবুকে পোস্ট দেয়ার ব্যাপারে কৈফিয়ত দিবেনা বলে হুমকি দেয়। এসময় আমি রাগের মাথায় তাকে শার্টের কলার ধরে একটি থাপ্পড় দেই। তবে সে গুরুতর আহত হয়েছে এমন অভিযোগ সত্য নয়। সে এখান থেকে সুস্থভাবে বের হয়ে গেছে। এখন সে আহতের নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে আছে।

আরও পড়ুন: ন্যাটোর সামরিক বিমান বিধ্বস্ত

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে আহত করার বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা