সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রাজার মরদেহে সর্বজনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা।

আরও পড়ুন: ৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

সোমবার (১৪ মার্চ ) সকাল ৯টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে নিহত আখতার হোসেন রাজা’র মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন জেলার সর্বস্তরের সাংবাদিক ও সাধারন মানুষ। এ সময় জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশি, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, মৃতের ভাইরা সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন এবং মরহুমের ছেলে...।

পরে বিকাল ৩টায় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

এর আগে রোববার (১৩ মার্চ ) সকাল সাড়ে ৭টায় ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আখতার হোসেন রাজা। তিনি র্দীঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা