ছবি-সংগৃহিত
সারাদেশ

ট্রাক্ট উল্টে শ্রমিক নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা-নিয়ামতপুর সড়কের কানার মোড় এলাকায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইটবোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আকাশ মণ্ডল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মণ্ডল উপজেলার ঘাটকৈর মোড়ে জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করতেন। ভাটা থেকে ট্রাক্টরে ইট বোঝাই করে নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আকাশ মারা যান। এসময় ট্রাক্টরের চালক মামুন ও শ্রমিক মারুফ পালিয়ে যান।

আরও পড়ুন: হলে ঘুরে বেড়াচ্ছেন রাজ-পরী

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা