সারাদেশ

সেনবাগে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার ১৩ আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে দুই বছরের এক সাজাপ্রাপ্ত ও মাদক মামলার ওয়ারেন্টের ১৩ আসামিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

এদের মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৫জন, নিয়মিত মামলার আসামি ৭জন ও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে। শনিবার (১২ মার্চ) রাত ১০ টা থেকে রোববার (১৩ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের শরিয়াত উল্লাহ ছেলে ফারুক হোসেন সবুজ (৪০),উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের অজি উল্লাহ ছেলে মোঃ আবুল কালাম, শায়েস্তানগর গ্রামের আবদুল আলীর ছেলে আবুল কালাম, কেশারপাড় ইউপির বীরকোট গ্রামের মোকলেছুর রহমানের ছেলে গোলাম মোস্তফা, উপজেলার আজিজপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মহিন উদ্দিন ও সালা উদ্দিন প্রকাশ সুজন এবং আহম্মদ মিয়ার ছেলে আইয়ুব আলী, ছাতারপাইয়া ইউপির ছিলাদী গ্রামের তালুকদার বাড়ির মোখলেছুর রহামেন ছেলে মোঃ আলমগীর হোসেন প্রকাশ আলো (৩৭), সোনাকান্দি গ্রামের রহমান চেয়ারম্যান বাড়ির আবদুস রাজ্জাকের ছেলে আবদুল মোতালেব প্রকাশ মতিন (৫২)। সোনাইমুড়ি উপজেলার কাঠালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়ির গোলাম মহিম উদ্দিনের ছেলে মাহামুদুল হাসান প্রকাশ রাজু (৩২) ও ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষী গ্রামের হাজ্বী আবদল গফুরে মিয়ার বাড়ির নুর নবীর ছেলে মোঃ নুর ইসলাম প্রকাশ সাইফুল (৪০)।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা