সারাদেশ

ময়মনসিংহে স্কুলছাত্রীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহরের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) নামে এক স্কুলছাত্রী। জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: সানি লিওন খুবই ভালো

রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে শহরের স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত অর্কপ্রিয়া ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক, গবেষক ও ছড়াকার স্বপন ধরের মেয়ে।

আত্মহত্যার আগে অর্কপ্রিয়া নিজের ফেসবুক টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেয়। সেখানে তিনি নিজের স্বাধীনতার ওপর বাবা-মা-ভাইয়ের হস্তক্ষেপের কারণে তাদের প্রতি দীর্ঘ দিনের ক্ষোভের কথা তুলে ধরেন। সেই রাগ-ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে সেখানে প্রকাশ করে অর্কপ্রিয়া।

স্বজনরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ভবনের ষষ্ঠ তলায় অর্কপ্রিয়া ধরের খালার বাসা। গত পরশু সে এই বাসায় বেড়াতে এসেছিল। পরে সে পুলিশ লাইন্স এলাকার নিজের বাসায় চলে গিয়েছিল। আজ (রোববার) কখন এই ভবনে এসেছে তা জানা নেই কারও।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা