সারাদেশ

মাদারীপুরের রাজৈরে সাব রেজিস্ট্রারের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য অভিযোগ এনে মাদারীপুরের রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মো. সোহেল রানাকে প্রত্যাহার ও একজন সৎ কর্মকর্তার পদায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিগত ২৩ দিন যাবৎ লাগাতার কর্মবিরতি চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা এ বিক্ষোভ করেন।

আরও পড়ুন: ২৮ মার্চ পালিত হবে হরতাল

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লার নেতৃত্বে অর্ধশতাধিক দলিল লেখক বিক্ষোভ মিছিল করে রাজৈরে অবস্থানরত মাদারীপুর-২ আসনের সংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপিকে এ বিষয়টি অবহিত করেন।

দলিল লেখকরা স্থানীয় সংসদকে বলেন, সাব রেজিস্ট্রার মো. সোহেল রানা রাজৈর সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া কোন কাজ তিনি করেন না। এর প্রতিকারে দলিল লেখকরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং প্রতিবাদী দলিল লেখকদের অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তার ঘুস ও অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

রাজৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সামাদ মোল্লা বলেন, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি লাখে এক হাজার টাকা দাবি করে সাব রেজিস্ট্রার সোহেল রানা। এমনকি নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে ১০ হাজার টাকা দিতে হয়। না হলে তিনি দলিল করে না।

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে

এ ব্যাপারে রাজৈর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসার সোহেল রানা বলেন, দলিল লেখকরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সত্য নয়- উদ্দেশ্য প্রণোদিত।

মাদারীপুর জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, আগামী রোববার পর্যন্ত সমস্যার সমাধান হবে আশা করছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা