সারাদেশ

নাপা খেয়ে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ

সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ পান করে মো. ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪) নামে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজর পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত সামান্তা

শুক্রবার (১১ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। ইয়াসিন খান স্থানীয় দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। লিমা-সুজন দম্পতির আর কোনো সন্তান নেই।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টায় ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দু’জনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।

আরও পড়ুন: আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, দু’টি শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নাপা সিরাপের বোতল ও নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ফার্মেসিতে গিয়ে দোকান বন্ধ পাওয়া যায়। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা