সারাদেশ

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকাল ৯ টার দিকে শহরের পুরাতন কাচারির লিচুতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, জেলা পুলিশের বিশেষ শাখার এসপি নাসিমা আক্তার, পিবিআইয়ের এসপি মোহাম্মদ আনোয়ারুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মো. মোনায়েম সরকার, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স উপ-সহকারী মোস্তফা মহসিন, সরকারি হরগঙ্গা কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল ইসলাম ও মো. ফারুক মিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ৪৫০০

আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষে প্যানেল মেয়র সোহেল রানা রানু, কালেক্টরেট কিশলয় কিন্ডারগার্টেন স্কুলের পক্ষে খালেদা খানম ও নার্গিস আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আল মাহমুদ বাবু ও অ্যাডভোকেট গোলাম মাওলা তপন প্রমুখ।

পরে বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়ালি আলোচনা সভা হয়। বিকেলে ৫ টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা