সারাদেশ

সৈয়দপুরে সাংবাদিক খোকনকে হত্যার চেষ্টা, থানায় জিডি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দৈনিক প্রতিদিনের প্রতিনিধি জহুরল ইসলাম খোকনকে হত্যাচেষ্টা করেছে এক মাদকসেবী। ধারালো দেশীয় ছোরা নিয়ে হঠাৎ আক্রমণ করে সে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

সোমবার (৭ মার্চ) সাকল ১১ টায় শহরের বাঙ্গালীপুর নিজবাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন তিনি।

জহুরল ইসলাম খোকন বলেন, এলাকার কবির স্টোরের সামনে কয়েকজন আলাপ করছিল যে, সর্দারপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে
বেদম মারপিট খেয়েছে। এর প্রেক্ষিতে আমি মন্তব্য করি, ছেলেটা মাদকাসক্ত হওয়ায় চুরিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এর ফলে ওর বাবা ভালো মানুষ হয়েও মান
সম্মান নিয়ে বিপাকে পড়েছে।

ওইদিন সকালে পেশাগত কাজে সৈয়দপুর প্রেস ক্লাবের উদ্দেশ্যে আসার পথে আমার ০১৭০৬৮৬৬৮১০ মোবাইল নম্বরে একটি কল আসে। ০১৮১৩৯১৯২৬২ নম্বর থেকে
আসা কলে আব্দুর রাজ্জাক নানা হুমকি দেখায়।

আরও পড়ুন: সৈয়দপুরে মূর্তজা ইন্সটিটিউট এখন কাপড় ব্যবসায়ীর গুদাম

এর কিছুক্ষণ পরেই এলাকার মনসুর পান দোকানের সামনে পৌঁছা মাত্রই সে একটি ধারালো বড় ছোরা নিয়ে আকস্মিকভাবে আমার উপর ঝাপিয়ে পড়ে। আমি দ্রুত সরে যাওয়ায় আঘাতটি শরীরে লাগেনি। পরে আইনি পদক্ষেপ হিসেবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা