সারাদেশ
এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

প্রকৌশলীকে মারধর, ঠিকাদারের নামে মামলা

নিনা আফরিন, পটুয়াখালী: জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দুমকী উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দীন (২৭)সহ সহকারি আরও এক প্রকৌশলীকে মারধরের অভিযোগে দুমকী থানায় মামলা দায়ের করা হয়েছে। দুমকী উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দীন বাদী হয়ে সোমবার (৭ মার্চ) সকালে এ মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে হামলাকারী আলোচিত ঠিকাদার গোলাম সরোয়ার বাদল ওরফে মেয়র বাদলকে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্ত ঠিকাদার পাগলা-হাজিরহাট-ধোপারহাট সড়কে ৯০ মিটার আর সি সি একটি ব্রিজ নির্মাণ করে। রোববার (৬ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে ঠিকাদার গোলাম সরোয়ার বাদল উপজেলা প্রকৌশলীর অফিসে ব্রিজের চুড়ান্ত বিলের আবেদন নিয়ে আসেন।

এ সময় উপসহকারী প্রকৌশলীকে ডেকে এ বিষয় আলোচনা করেন উপজেলা প্রকৌশলী। এ সময় নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা সাপেক্ষে যৌথ পরিমাপ করে বিল প্রদান করা হবে বলে ঠিকাদারকে জানান, উপজেলা প্রকৌশলী। কিন্তু এ কথার বলার সাথে সাথে ঠিকাদার উপজেলা প্রকৌশলীকে চড় থাপ্পর মারতে থাকেন।

এ সময় উপ সহকারী প্রকৌশলী তাঁকে থামাতে আসলে তাঁকেও মারধর করেন এবং তার পিস্তল দিয়ে দিয়ে সবাইকে গুলি করবেন বলে হুমকি প্রদান করে পটুয়াখালী চলে আসেন।

এদিকে, সহকর্মীর উপর হামলার বিচারের দাবিতে সোমবার বিকেল ৪টায় পটুয়াখালী এলজিইডির সামনে মানববন্ধন করেছে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা প্রচলিত আইনে দোষী গোলাম সরোয়ার বাদলের বিচার দাবি করেন।

মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী জিএম সাহাবুদ্দিনসহ বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: সুচরিতা আমার মায়ের মতো

এ বিষয়ে অভিযুক্ত গোলাম সারোয়ার বাদল জানান, উল্লেখিত ব্রিজের কাজ দেড় বছর আগে শেষ হয়েছে। নানা বাহানায় এলজিইডি বিল প্রদান করছে না। সর্বশেষ ১০ লাখ টাকার বিনিময়ে বিল প্রদানের বিষয়টি সুরহা হয়। সে মাফিক তিন লাখ ৭০ হাজার টাকা উপজেলা প্রকৌশল অফিসকে প্রদানও করেন তিনি।

বাকী টাকা বিল পাওয়ার পরে প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা নেয়ার পর বিল প্রদান করতে বেকে বসেন উপজেলা এলজিইডির নেতাকর্মী। এ নিয়ে কথা কাটাকাটি হয় বলে দাবি করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা