সারাদেশ

নীলফামারীতে ওএমএস’র একটি বিক্রয় কেন্দ্র স্থগিত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে ওএমএসের চাল ও আটা কম পাওয়ায় জরিমানা ও একটি বিক্রয় কেন্দ্র স্থাগিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। সোমবার (৭ মার্চ) জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শন কালে জরিমান ও বিক্রয় কেন্দ্রটি স্থগিত করা হয়।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

জানা যায়, ডিলার মোরছালিনের বিক্রয় কেন্দ্রে ১ মেট্রিক টন চালের পরিবর্তে ১৮ বস্তায় ০.৯০০০ মেঃ টন চাল এবং ২০ বস্তায় ১ মেঃ টন আটার পরিবর্তে ০৭ বস্তায় ০.৩৫০ মেঃ টন আটা মজুদ রয়েছে । গমের জন্য অর্থনৈতিক মূল্যের দ্বি-গুন হারে ৫৬৯০৩.৬৬ টাকা এবং চালের জন্য দ্বিগুন হারে ৯৪৫১.৯৩ জরিমানা করা হয়।

অপরদিকে অন্য একটি বিক্রয় কেন্দ্রে ২০ বস্তায় ১ মেঃ টন চালের পরিবর্তে ১৭ বস্তায় ০.৮৫০ মেঃ টন মজুদ রয়েছে। বস্তায় ০.১৫০ মেঃ টন চাল কম মজুদ পাওয়ায় চালের অর্থনৈতিক মূল্যের দ্বি-গুন হারে ১৪১৭৭.৯০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ৪৫০০

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া বলেন নিয়মিত তদারকি কালে দু’টি বিক্রয় কেন্দ্রের একটিতে ৬৫০ কেজি আটা ও ১০০ কেজি চাল কম পাওয়া যায় এবং অপরটিতে শুধু চাল ১৫০ কেজি কম পাওয়ায় একটি বিক্রয় কেন্দ্র জরিমানাসহ স্থগিত ও অপরটিতে শুধু জরিমানা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা