সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়৷

পরে পুলিশের বাঁধায় নেতাকর্মীরা ঐ এলাকার আলু রাখার হিমঘরে ঢুকতে বাধ্য হয়। নেতাকর্মীরা আবার সংঘটিত হয়ে সমাবেশ স্থলে আসে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা এবং জেলার নেতারা বক্তব্য রাখেন।

পরে সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ সমাবেশে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুই লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।

আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন, ইরাদত হোসেন মানু, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সাবেক ভিপি শাহীন মিয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা