ছবি-সংগৃহিত
সারাদেশ

১১ ফুটের মানকচুর ওজন ৩ মণ!

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমান সরদারের বাড়িতে দেখা মিলল ৩ মণ ওজনের ১১ ফুট লম্বা কচু।

জানা যায়, খলিলুর রহমান সরদার একজন উজিরপুর বাজারের একজন ইলেকট্রিক ব্যবসায়ী। ২০১৮ সালে শখেরবসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে ফাঁকা জমিতে একটি সাহেবি কচুর (মানকচুর একটি জাত) চারা রোপণ করেন। কচুটি দ্রুত বেড়ে উঠতে শুরু করে। কচুটির বিশাল আকৃতির কারণে খুঁটি দেওয়ার প্রয়োজন পড়ে। সোমবার কচুটি কেটে বাড়িতে নিয়ে আসেন। মেপে দেখেন ওজন প্রায় ৩ মণ।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নারী নিহত

খলিলুর রহমানের প্রতিবেশী শামীম হোসেন বলেন, বাজারে এ ধরনের বিশাল আকৃতির কচু বিক্রি হয় না। ৩-৪ ফুট পর্যন্ত লম্বা কচু বিক্রি হয়। সেগুলো ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। সে হিসাবে খলিলুর রহমানের সাহেবি কচুটির দাম সাড়ে চার হাজার টাকার বেশি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ বলেন, ‌বিষয়টি আজ বিকেলে জানতে পেরেছি। কাল অফিস স্টাফদের পাঠিয়ে খোঁজ নেওয়া হবে। যদি সম্ভব হয় সাহেবি কচুটি ঢাকা আন্তর্জাতিক কৃষিমেলায় নেওয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা