ছবি-সংগৃহিত
সারাদেশ

চামড়া কারখানার বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে ধলেশ্বরী নদী দূষণের অভিযোগে ৭টি চামড়া কারখানার বিদ্যুৎ ও পানির লাইন কেটে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১ মার্চ)উপজেলার হেমায়েতপুর ট্যানারি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মামুন মিঠুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরে বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যেসব প্রতিষ্ঠান অপরিশোধিত তরল বর্জ্য ফেলে ধলেশ্বরী নদী দূষণ করছিলো তাদের সেবা সংযোগ বিচ্ছিন্নে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ পেয়ে সাতটি ট্যানারিতে অভিযান চালিয়ে তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, আজকে ৭ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা