সারাদেশ

উলিপুরে নারীসহ আপ‌ত্তিকর অবস্থায় বিআর‌ডি‌বি'র পরিদর্শক আটক

কামরুজ্জামান স্বাধীন,কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুরে নারীসহ আপ‌ত্তিকর অবস্থায় বিআরডি‌বির এক পরিদর্শককে আটক করা হ‌য়ে‌ছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপু‌রে উপ‌জেলা প‌রিষ‌দ চত্ব‌র সরকারি কোয়াটা‌রে তা‌দের আটক করা হয়। ওই পরিদর্শকের নাম জা‌হিদ হাসান ডা‌লিম। বাংলা‌দেশ পল্লী উন্নয়ন বোর্ড (‌বিআর‌ডি‌বি) উ‌লিপুর কার্যাল‌য়ে প‌রিদর্শক প‌দে কর্মরত আ‌ছেন। ঘটনাটি জানাজা‌নি হ‌লে উ‌লিপুর শহরে মানুষের মুখেমুখে হ‌য়ে ডালিমকে ঘিরে সমালোচনার ঝড় বইতে থাকে।

জানা গে‌ছে, জা‌হিদ হাসান ডা‌লি‌মের সা‌থে ওই নারীর দীর্ঘ‌দিন ধ‌রে প্রেমের সম্পর্ক চ‌লে আস‌ছিল। ডা‌লি‌মের স্ত্রী বাসায় না থাকার সু‌যো‌গে ওই দিন দুপু‌রে ওই নারী‌কে সরকা‌রি কোয়াটা‌রে ডালিম ভাড়া করা বাসায় নি‌য়ে আ‌সে। নির্জন বাসা‌টি‌তে দীর্ঘক্ষন অবস্থান করায় আশপা‌শের মানু‌ষের স‌ন্দেহ হয়। প‌রে স্থানীয় লোকজন কোয়ার্টারের দ্বিতীয় তলায় গি‌য়ে দরজা খুললে তা‌দের আপ‌ত্তিকর অবস্থায় দেখ‌তে পায়। এ খবর দ্রুতই ছ‌ড়ি‌য়ে পড়ায় ওই বাসার সাম‌নে উৎসুক জনতা ভীড় কর‌তে থা‌কে। আইনশৃঙ্খলা বজায় রাখ‌তে থানা পু‌লিশ মোতা‌য়েন করা হয়। স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর মুচ‌লেকা নি‌য়ে ছে‌ড়ে দেয়া হয়।

বিআর‌ডি‌বির প‌রিদর্শক জা‌হিদ হাসান ডা‌লিম ব‌লেন, সে আমার বাল‌্যকা‌লের বন্ধু। আজ দুপু‌রে বাসায় খাওয়া‌র জন‌্য এ‌সে‌ছিল। ত‌বে এ বিষ‌য়ে নিউজ না করার জন‌্য ব‌লেন ওই পরিদর্শক।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন মিয়া বলেন, এ বিষয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি তার বিরুদ্ধে অফিসিয়ালি ভাবে যতটুকু পদক্ষেপ নেয়া যায় তাই গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা