সারাদেশ

কালকিনিতে এসএসসি পরিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মোঃজহিরুল ইসলাম-(১৬) কে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে ওই বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার জহিরুলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম আজম সরদার, সহকারি প্রধান শিক্ষক সামসুল হক, শিক্ষক মজিবর আকন, অভিভাবক নুর মোহাম্মদ, শিক্ষার্থী সাব্বির হোসেন, রাবেয়া, আফরোজা ও হাফিজা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরে নিহতের ভাই শাহীন সরদার বাদি হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা