সারাদেশ

ভারতে পালাতে চেয়েছিলেন সেই যুবলীগ নেতা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাকরির প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্ত তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র ধারণের ঘটনায় অভিযুক্ত নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন (৩৮) ভারত পালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছে মামলার তদকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআইর নোয়াখালী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই, কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় পিবিআই নোয়াখালী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সোমবার কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পিবিআই।

প্রেস ব্রিফিংয়ে পিবিআইর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চাটখিল উপজেলার পাল্লা বাজারে স্বামী পরিত্যক্ত তরুণী ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পিবিআই কুমিল্লা ছাড়াও আশেপাশের ইউনিট গুলো তৎপর হয়।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অনুসন্ধানের এক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার করে এবং গোপন সংবাদে জানতে পারেন অভিযুক্ত ফুয়াদ আল মতিন কুমিল্লা হয়ে ভারত পালিয়ে যাবেন। ওই তথ্য পাওয়ার পর তাঁরা কুমিল্লায় বিভিন্ন আবাসিক হোটেলে খোঁজ নেওয়া শুরু করেন।

এক পর্যায়ে জানতে পারেন কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার আবাসিক হোটেলে ফুয়াদ আল হাসান তাঁর নাম পাল্টে মাসুদ রানা উল্লেখ করে রোববার সন্ধ্যায় একটি কক্ষ ভাড়া নেন। এরপর পিবিআই’ কুমিল্লার একদল সদস্য হোটেল আল-রাফির পাশে থেকে সোমবার সকালে গ্রেফতর করে বলে উল্লেখ করেন পুলিশ সুপার মিজানুর রহমান।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলো নেত্রী

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার ফুয়াদ আল মতিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের কথা স্বীকার করেছেন। তাঁকে আজ মঙ্গলবারই আদালতে হাজির করা হবে। পিবিআইর পরিদর্শক সিরাজুল মোস্তফা মামলাটি তদন্ত করবেন।

আরও পড়ুন: বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে রিয়েলমি

প্রসঙ্গত, গত রোববার সকালে স্বামী পরিত্যক্তা তরুণীকে (২৩) চাকরি দেওয়ার কথা বলে চাটখিল উপজেলার পাল্লা বাজারের একটি বিমা কোম্পানির কার্যালয়ে ডেকে নেন পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন। তিনি ওই তরুণীকে নাস্তা ও কোমল পানীয় খেতে দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা