সারাদেশ

ফরিদপুরে হুমায়ুন কবিরের ১১৬ তম জন্মবার্ষিকী পালন

বিভাস দত্ত, ফরিদপুর: ফরিদপুরের কৃতি সন্তান লেখক, রাজনীতিক, শিক্ষক ও দার্শনিক হুমায়ুন কবিরের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, অনুষ্ঠানে হুমায়ুন কবিরকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক মাহফুজুল আলম মিলন, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রবাল কুমার মালো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হুমায়ুন কবির শুধু বাংলাদেশেই নয় তিনি উপমহাদেশে তার কর্মের মাধ্যমে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

বক্তারা ‌ তার নামে ‌একটা সড়ক কিংবা স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য পৌর মেয়র এর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের লিখিত দুটি কবিতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার রাত্রি ও মাহবুবা আক্তার হাওয়া।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা