সারাদেশ

কৃষক হত্যায় ২৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যা মামলায় ২৩ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের মধ্যে একজনকে আমৃত্যু, পাঁচজনকে যাবজ্জীবন ও ১৭ জনকে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ দণ্ডাদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন নিহতের বাবা শাহাদাত হোসেন বাদী হয়ে ৩০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি বজলু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, তিতু, ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ১৭ জনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয় আদালত। মামলা চলাকালে চারজন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করব।

রাষ্টপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আরও কঠোর শাস্তি আশা করেছিলাম। কিন্তু আদালত যা রায় দিয়েছেন তাতেও আমরা সন্তুষ্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা