সারাদেশ

ঝালকাঠিতে বৃদ্ধ নারীর উপর হামলা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: পশ্চিম ঝালকাঠি সংখ্যালঘু পাল সম্প্রদায়ের টিকে থাকা একমাত্র পরিবারটিকে ভিটামাটি থেকে উৎখাতে সন্ত্রাসী হামলার ঘটনার ঘটেছে। এতে বৃদ্ধ বেলা রানি পাল (৮৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনায় আহত বেলা রানির পুত্র দুলাল কৃষ্ণ পাল ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রতিবেশী ভূমিলোভী তহমিনা বেগমের পুত্র মো. তাওহীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘু বেলা রানি পালের পৈত্রিক সম্পত্তিতে তারা শত বছর ধরে বসবাস করে আসছে। কিছু দিন ধরে প্রভাবশালী মৃত আঃ রব মিয়া ও তার স্ত্রী তহমিনা বেগমের পরিবার প্রতিবেশীর সম্পত্তি দখলের জন্য বিভিন্ন ভাবে অত্যাচার চালিয়ে আসছিল। তাদের উৎপাত থেকে রেহাই পেতে বেলা রানির পুত্র দুলাল কৃষ্ণ পাল গত ১৭ জানুয়ারি জমি পরিমাপের জন্য এবং ১৭ ফেব্রুয়ারি দলিলসহ কাগজপত্র যাচাইয়ের জন্য ঝালকাঠি পৌর মেয়রের কাছে আবেদন জানায়।

এতে শনিবার সন্ধ্যায় বৃদ্ধ বেলা রানি বাড়ির সম্মুখে বাসন্ডা খালের পাড় থেকে ঘরে যাওয়ার পথে হত্যার উদ্দেশ্যে মৃত রব মিঞার পুত্র মো. তাওহীদ (৪৫), মেয়ে লাইজু বেগম (৩৫), মেয়ে জামাই মো. কুদ্দুস (৪২) ও নাতী মোঃ রিফাত (১৮)সহ অজ্ঞাতনামা ৪/৫ সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে দেশীয় ধাড়ালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

আরও পড়ুন: শহিদ মিনারে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

কিছুক্ষণের মধ্যেই কাজ সেরে দুলাল কৃষ্ণ পাল বাড়ি ফিরলে হামলাকারীদের চলে যেতে ও তার বৃদ্ধা মাকে রক্তাক্ত দেখতে পায়। ছুটে এসে সে আশেপাশের লোক ডেকে মাকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

এ বিষয়ে তহমিনা বেগম ও তার মেয়ে লাইজু বেগম জানায়, আমাদের অভিভাবক আঃ রব মিয়া কয়েক দিন পূর্বে মৃত্যুবরণ করায় পুরো পরিবারের সদস্যরা শোকাহত দিন কাটাচ্ছি। এর মধ্যে রোববার সকালে থানা পুলিশ এসে জানায় আমরা বেলা রানি পালকে মারধর করেছি। আসলে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আমাদের অন্যায়ভাবে ফাঁসানোর জন্য এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া

এ বিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আঃ কুদ্দুস হাওলাদার জানায়, সংখ্যালঘু পাল সম্প্রদায়ের টিকে থাকা একমাত্র পরিবারের বৃদ্ধ মহিলা বেলা রানি পালের উপর হামলা খুবই দুঃখজনক। পৌরসভা নিরপেক্ষভাবে দলিল যাচাই করে পরিমাপ করলে উভয়পক্ষই উপকৃত হতো।

এ ব্যাপারে থানার ডিউটি অফিসার জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে। উর্ধতন কর্মকর্তার পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা