ছবি- সংগৃহীত
জাতীয়

শহিদ মিনারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও জগন্নাথ হল ছাত্রলীগের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ফুলের তোড়া ও ব্যানার নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এছাড়া অনেককেই বাঁশ নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। এসময় শহিদ মিনার এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জগন্নাথ হল ছাত্রলীগের সাথে শহীদুল্লাহ হল ছাত্রলীগের সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যায়। বিজয় ৭১ হলের নেতাকর্মীদেরও হাতাহাতি করতে দেখা যায়।

আরও পড়ুন: ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বিএনসিসি, স্কাউটের স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়। বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে শ্রদ্ধা জানাতে আসা প্রতিনিধিদলের ফুলের তোড়া-ব্যানার ছিনিয়ে ও ছিঁড়ে ফেলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করা হয়।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা জানাতে এসে সংঘর্ষে লিপ্ত হন। কে কার আগে ফুল দিতে পারবে সেটা নিয়ে বাকবিতণ্ডার পরে সংঘর্ষের পর্যায়ে চলে যায়। আমরা শান্ত করার চেষ্টা করেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা