শিক্ষা

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আদিল সরকার, ইবি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরাবতা পালন, দোয়া-মোনাজাত ও পতাকা উত্তোলন করা হয়।

রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মুত্যু

এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, ইবি প্রেস ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় শহীদ মিনার বেদিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে পরদিন সোমবার সকাল ১০ টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন কর্তৃপক্ষ৷ একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শুধু স্লোগানেই ভাষা শহীদদের স্মরণ না করে মননেও তাদের লালন করতে হবে। একুশ শতকে বাংলা ভাষার চেয়ে অন্য ভাষা শ্রেষ্ঠ তা ভাবার কিছু নেই। আমরা বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষা শিখবো। তবে মাতৃভাষার প্রতি যেন আমরা অবজ্ঞা না করি। তাহলে সেটি নিজের মাটি ও মায়ের প্রতি অবজ্ঞা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা