সারাদেশ

বেগমগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১১ কেজি ৩শত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত গাঁজার মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো. বদিউল আলম মিঠু (৪৫) বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়ির মৃত আবু তাহের মিয়ার ছেলে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আব্দুল জলিলের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,(সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা। এ সময় গাঁজা বিক্রয়লদ্ধ ৫ হাজার টাকা ও গাঁজা মাপার একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সে পাইকারী মূল্যে ক্রয় করে বেগমগঞ্জ উপজেলায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে দীর্ঘ দিন থেকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা