ছবি- সংগৃহিত
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যাক্তির নাম শাহজাহান আলী বুলবুল (৩২)। একই ঘটনায় আহত হয়েছেন আরিফ নামের আরো একজন।

নিহত শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনাতপুরে এই দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক অমিত শাহ জানান, নঁওগার পরশা থেকে মোটরসাইকেল যোগে রহনপুরের দিকে আসছিলেন বুলবুল ও আরিফ। রাতে আড্ডা সরাইগাছি সড়কের জিনাতপুর এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান আলী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আরিফকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি এখন শঙ্কা মুক্ত।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা