সারাদেশ

জামালপুরে রেল লাইনে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

শওকত জামান, জামালপুর: জামালপুরে রেল লাইনের উপর থেকে কামরুল আলম খান নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পঠিয়েছে। এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় জামালপুর জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে বন্দের পাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত কামরুল ইসলাম খান জামালপুরে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের স্ত্রী বকুল আক্তার (৪৫) জানায়, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে সংবাদ পাই রেল পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পরে থানায় গিয়ে শনাক্ত করি।

আরও পড়ুন:

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন জানিয়েছে, কোন ট্রেনে কাটা পড়েছে নাকি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। স্থানীয়রা জানায় রেল লাইনের উপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। অজ্ঞাত হিসেবে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। সকালে জিআরপি থানায় এসে পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানানো যাবে। এ ব্যপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা