সারাদেশ

ভবনের কাজ না পেয়ে মালিককে গুলির ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন পাকা ভবনের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১১।

গ্রেফতারকৃত রকি (২৬) বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের পুরান করের বাড়ির বাবুলের ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তথ্য প্রযুক্তি সহায়তায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চার রাস্তার মোড় এলাকার অজি উল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জ থানার পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবে।

আরও পড়ুন: খুলনা বিভাগে ৬ জনের মৃত্যু

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি নির্মাণাধীন পাকা ভবনের মালিক আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে রহমত উল্যাহকে (৫৮) বুকে গুলি করে ফেলে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্র বলছে, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছে। ওই ভবনের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় একই দিন দুপুরে ভুক্তভোগীর মেজো ভাই আবদুরব ৬জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১১ ঘটনার দুই দিন পর এজহার নামীয় এ আসামিকে গ্রেফতার করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা