রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
সারাদেশ

রামেকে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। এ ছাড়া ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি শুরু

হাসপাতাল সূত্র জানাচ্ছে, গত একদিনে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নটোরের বাসিন্দা।

গত এক দিনে ৩ জন পুরুষ এবং ২ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ২ জন ৫১ থেকে ৬০ বছর এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা