ছবি-সংগৃহিত
সারাদেশ

কোটি টাকা হাতিয়ে নেয়া ৩ প্রতারক গ্রেফতার

সাননিউজ ডেস্ক: ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের মো. নুরুজ্জামান মাতুব্বর, মো. সজিব মাতুব্বর, মো. সুমন শিকদার নামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

র‍্যাব জানায়, তারা হ্যাকিংয়ের জন্য ব্যয়বহুল পেইড অ্যাপ কিনে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও ১৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশি পিস্তল-গুলিসহ আটক যুবক

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হক বলেন, আসামিরা মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে এজেন্টসহ জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এই প্রতারক চক্রটি সাধারণত মোবাইল ব্যাংকিং এজেন্টদের টার্গেট করত। প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন অসাধু মোবাইল সিম বিক্রেতার সঙ্গে পরস্পর যোগসাজশে অন্যের এনআইডি দিয়ে সিম কার্ড রেজিস্ট্রেশন করে।

অ্যাপস ব্যবহার করে নম্বর ক্লোনিং করে নিজেকে মোবাইল ব্যাংকিং হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে এজেন্টদের পিন কোড জেনে অ্যাকাউন্টটি নিজের দখলে নেয়। তারপর নম্বর ক্লোনিং করে সেই এলাকার এসআর-এর কাছে ওই দোকানের পরিচয় দিয়ে চাওয়া হতো মোটা অংকের টাকা, ওই টাকা অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে নিজের দখলে থাকা অ্যাকাউন্ট থেকে কৌশলে দেশের বিভিন্ন নম্বরে স্থানান্তর করে দিত।

আরও পড়ুন: নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

তাদের যাতে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে না পারে তার কৌশল হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে টাকা পাঠিয়ে তার অধীনে থাকা এজেন্ট থেকে টাকা সংগ্রহ করত। দেশের বিভিন্ন প্রান্তে এ গ্রুপের ২০-২৫ জন সদস্য রয়েছে।

র‍্যাব আরও জানায়, আসামিরা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতারণা করত। এ চক্রের প্রথম গ্রুপের সদস্যরা মোবাইল ব্যাংকিং হেড অফিসের অসাধু কর্মকর্তার/কর্মচারীর কাছ থেকে এসআর এর নম্বর সংগ্রহ করে। তারপর এসআরকে মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে তাদের দলে যোগ দিতে আগ্রহী করে। তারপড় সময় সুযোগ বুঝে এসআর প্রতারক চক্রের সদস্যকে মোবাইল ব্যাংকিং এজেন্টের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নিয়ে ফোন দিয়ে বলত এখন কাজ হবে ফোন দেন।

আরও পড়ুন: বগুড়ায় বাস চাপায় নারীসহ নিহত ৫

প্রাপ্ত তথ্যের পরপরই দ্বিতীয় গ্রুপের সদস্যরা এসআর-এর নম্বর স্পুফিং/ক্লোনিং করে এজেন্টের নম্বরে কল করে উন্নত সেবার জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হালনাগাদ করার অনুরোধ করে এবং বলে যে কল সেন্টার থেকে আপনাকে কল দেওয়া হবে।

তৃতীয় গ্রুপের সদস্যরা অসাধু সিম বিক্রেতাদের কাছ থেকে ভুয়া নাম-ঠিকানা দিয়ে প্রতি সিম কার্ড ১০০০ টাকা দিয়ে কিনে নেয়। তারপড় ভুয়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলে। ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে পরবর্তীতে অন্য এজেন্ট থেকে ক্যাশ আউট, বিভিন্ন কেনাকাটায় পেমেন্ট, মোবাইল রিচার্জসহ বিভিন্নভাবে টাকা উত্তোলন করে গ্রুপের সব সদস্য মিলে ভাগ-বাটোয়ারা করে নেয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা