সারাদেশ

বগুড়ায় বাস চাপায় নারীসহ নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মির্জাপুর রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত একজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪, আহত ৫

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মির্জাপুর রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা গেছেন। বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ সময় মহাসড়কে অন্তত একঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা