ছবি: সংগৃহীত
সারাদেশ

হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা

দিনাজপুর প্রতিনিধি: মাত্র চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে আবারও দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে চার টাকা।

২৮ টাকার পেঁয়াজ এখন পাইকারি বাজারে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ব্যবসায়ীরা এসব পেঁয়াজ বিক্রি করছেন ২৫-২৬ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে হিলি পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে, চারদিন আগেও পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ২৮ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩০ টাকা দরে।

তবে বৃহস্পতিবার পেঁয়াজের দাম কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ ব্যবসায়ীরা খুচরা বাজারে এনে ২৫ থেকে ২৬ টাকা কেজিতে বিক্রি করছেন সাধারন ক্রেতাদের কাছে।

এদিকে হিলি বন্দরে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে। আর খারাপ মানের ভারতীর পেঁয়াজ বাজারে পাইকারি হচ্ছে ২২ টাকা কেজি দরে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা