সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বুদংপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ আরও ২ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। নিহতরা হলেন- মানিকছড়ির গোদারপার এলাকায় জীবন চন্দ্র মজুমদার (৪৮) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১০)।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই ট্রাক খাগড়াছড়ি যাচ্ছিল। মানিকছড়ি থেকে ২ জন যাত্রী ট্রাকটিতে উঠে। ট্রাকটি গুইমারার বুদংপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা ২ জন নিহত ও চালকসহ ২ জন আহত হয়। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা