সারাদেশ

উঠানে পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও মেয়ের মরদেহ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় নিজ বাড়ির উঠান থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের প্রবাসী রবিয়ল হকের স্ত্রী লুৎফা বেগম (৪৫) ও মেয়ে চাঁদনী (৭)।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে এ এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লুৎফা বেগমের বড় মেয়ে নাদিয়া বেগম (২৬) দুপুর ২টার দিকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এসে দেখেন মা ও বোন উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দাখে।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন শিশু চাঁদনীর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তবে তার মায়ের কোমরে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা