সারাদেশ

নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত মো. রবিউল ইসলাম রাব্বী (২১) সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি বিশেষ দল মরিয়ম বেগমের (৭০) অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি ও অপহৃত ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) ভিকটিম তার স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছলে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউপি রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়ীতে নিয়ে স্ত্রীর পরিচয়ে জোর পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মরিয়ম বেগম (৭০) নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা