ছবি : সংগৃহীত
সারাদেশ

বাবার কবর জিয়ারত করে ভোট দেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নগরীর শিশুবাগ বিদ্যালয়ে নিজের ভোটটা দিয়েছেন। তার আগে তিনি বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন।

তিনি রবিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে উপস্থিত হন। আইভী এবার জয়ী হলে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটির মেয়র হবেন।

আইভীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।

তৈমূর আশ প্রকাশ করেন সুষ্ঠু ভোট হলে তিনি লক্ষাধিক ভোটে জয়ী হবেন। তিনি বলেন, হাতির পক্ষে ভোটাররা রয়েছেন। এবার ভোটাররা পরিবর্তন চায়। আপনারা দেখবেন প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকে। পুলিশ আইডি কার্ডের জন্য রাস্তায় সবাইকে আটকে দিচ্ছে। এটা না করলেই ভালো হতো। আর বহিরাগতদের আটকাতে হবে।

তিনি বলেন, আমার এজেন্টকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমি এখন সেখানেই যাচ্ছি। ওই এলাকার নেতাকর্মীরাও সেখানে যাচ্ছে। আমি মনে করি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা