সারাদেশ

অনিদ্রিষ্টকালের জন্য বন্ধ ঢাকামুখী ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন

নিজস্ব প্রতিনিধি: শ্লথগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। এর আগে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি।

এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল আল্টিমেটাম। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় রবিবার ভোর থেকেই বন্ধ হয়েছে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সব যান চলাচল।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জিলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান। গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেন, ১৫ জানুয়ারির মধ্যে যাতায়াত ব্যবস্থার চলাচলের উপযোগী করার লক্ষ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা আগের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা