সারাদেশ

সৈয়দপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ 

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমবালা পাড়ার হোসেইন আলী (৬০) নামের একজনের বাড়িতে। পাশের জেলা দিনাজপুরের চিরিরবন্দরের ফকিরপাড়ার ক্যানেলের পাশে গুম করার উদ্দেশ্যে ফেলে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

চোর সন্দেহে পিটিয়ে হত্যার কথা বলা হলেও প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি একটি পক্ষের। এ ঘটনায় তিনজনকে আটক করেছেন চিরিরবন্দর থানা পুলিশ। আটককৃতরা হলেন হোসেন আলীর স্ত্রী, তাঁর ছেলে খায়রুল (৩০) ও একই এলাকার নজু হোসেনের ছেলে মোকলেছ (২৪)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, নিহত ব্যক্তি ওই রাতে হোসেন আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় টের পেয়ে আটকৃতরাসসহ আরও কয়েকজন তাঁকে ধরে ফেলে। এ সময় তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে অবস্থা খারাপ দেখে একই এলাকার বদর মুন্সির ছেলে পল্লী চিকিৎসক আনসার আলীকে ডেকে আনেন। তিনি পরীক্ষা করে জানান লোকটি মারা গেছেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি উল্লেখিত এলাকায় ফেলে আসা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একজনের আইডিতে মরদেহের ছবি দেখে ওই ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেখানে ছুটে যান নীলফামারীর সহকারি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহটি যেহেতু চিরিরবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে তাঁরা চিরিরন্দর থানা পুলিশকে শুধু সহযোগিতা করেছেন। আটককৃতদের চিরিরবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি তাঁরাই তদন্ত করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

অন্তঃসত্ত্বা অবস্থায় দুর্দান্ত অ্যাকশন দীপিকার

সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপে...

কমলগঞ্জে ১২'শ গাছ কাটল বন বিভাগ

সরকার যখন প্রতিবছর ‘পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে কোটি কোটি টাকা ব্...

এআই ক্যামেরার আওতায় ঢাকা-চট্টগ্রাম-মাওয়া মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ...

বাগেরহাটে অনলাইন সহিংসতা প্রতিরোধে সভা আনুষ্ঠিত 

​বাগেরহাটে "অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা