সারাদেশ

ভারত সরকারের এ্যাম্বুলেন্স উপহার পেলো পটুয়াখালী পৌরসভা

নিনা আফরিন, পটুয়াখালী: “বন্ধুত্বের অবদান বাংলাদেশ-ভারত মৈত্রী, হোক চির অম্লান” এই প্রতিপাদ্য নিয়ে ভারত সরকার কর্তৃক পটুয়াখালী পৌরসভায় একটি আইসিইউ সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় পটুয়াখালী পৌরসভা মিলনয়াতনে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এছাড়া এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা শাহজাহন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুটি সন্তান। তাই ভারতের দায়িত্ব রয়েছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর। আইসিইউ সম্বলিত এই এ্যাম্বুলেন্স ভারতবাসীর ভালোবাসার ছোট্ট একটি প্রতিক বলে দাবি করেন তিনি।

এছাড়া শিক্ষা, চিকিৎসা, উন্নয়নে ভারত সকল সময় বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে ঘোষণা করেন রাজেশ কুমার রায়না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা