ছবি : সংগৃহীত
সারাদেশ

ইসি আমাকে লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, এরইমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা সম্পর্কে আপনাদের অবগত করেছি। গত ১৬ ডিসেম্বর ২০ হাজার নেতাকর্মীর একটা র‍্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল।

সদর থানা নির্বাচনী ক্যাম্পে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তার প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল উপস্থিত ছিলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, আমি নির্বাচন কমিশনের অনুরোধে সে সমাবেশে যাইনি। কিন্তু আমার বারবার অভিযোগের পরেও ক্ষমতাসীন দল এমপি ও বড় বড় নেতাদের এনে উস্কানিমূলক ও ভয়ভীতি ছড়ানোর মতো কথাবার্তা বলেন। একজন সম্মানিত মেহমান বলেছেন, তৈমূরকে মাঠে নামতে দেওয়া হবে না। আরেকজন সম্মানিত নেতা অতি দায়িত্বশীল; তিনি বলেছেন- তৈমূর ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। তিনি ২৪ ঘণ্টায় আমাকে রেজাল্ট দেখানোর কথা বলেছেন। এ ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। আপনারা জানেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি আমার সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। তার হাতে দায়িত্ব ছিল এজেন্ট ও নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনা ও সহযোগিতা করা। কালকে যখন আমি জানতে পারলাম রবিকে গ্রেফতার করা হয়েছে তৎক্ষণাৎ এসপি অফিসে যাই। তিনি অফিসে নেই। টেলিফোনে বললাম রবিকে গ্রেফতার করা হয়েছে কেন? তারা বললেন তার নামে ওয়ারেন্ট আছে।

তিনি বলেন, বন্দর থেকে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন আমাকে সমর্থন করায় তার বাড়িতে তল্লাশি হয়েছে। তার কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে। এভাবেই আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা