সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের সভাপতি নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আঁকা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং ষ্টেশনের সামনে পথচারী তার লাশ পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। পিছন থেকে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। ঘাতক গাড়িটি শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।

অজ্ঞাত হিসেবে হাসপাতালে নিহতের লাশ পড়ে থাকে। পরে সন্ধ্যা ৬ টায় নিহতের পরিবার মৃতদেহ শনাক্ত করে বলে নিহতের ভাই সৈয়দ জোবায়েদ জামান চপ্পল জানিয়েছে।

নিহত সৈয়দ গোলাম সরোয়ার আঁকা শহরের হাটচন্দ্রা গ্রামের সৈয়দ গোলাম মোস্তফা ছানার ছেলে। তিনি জামালপুর শহর আওয়ামীলীগের ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেেছন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা