ছবি : সাননিউজ
সারাদেশ

বোয়ালমারীতে ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলছে যান

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পৌষের শেষে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত কয়েকদিন তীব্রভাবে জেঁকে বসেছে শীত। আর ঘন কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক। সকালে ঘন কুয়াশার কারণে সড়ক, মহাসড়ক ও রেলপথে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যান।

রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। একইভাবে ঝুঁকি নিয়ে চলছে রেলগাড়ি। সকালে দশ হাত দূরেও ঠিকমতো দেখা যায় না। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি। ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছে চালকরা। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল ৭টায় পৌরসভার ব্যস্ততম স্থান চৌরাস্তায় দেখা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

এছাড়া ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা। শীত উপেক্ষা করেই ভোর হতেই বেরিয়ে পড়ছেন তারা। ঢাকাগামী এক বাস চালক বলেন, ঘন কুয়াশায় ১০-১৫ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে ধীরে বাস চালাতে হচ্ছে।

এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো যাচ্ছে না। ভোর থেকেই ঘন কুয়াশা শুরু হয়েছে। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন ঘণ্টা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা