ছবি সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় এই নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া চারটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়েছিল। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বহু যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনগুলোকে সিরিয়াল মেনে পারাপার করা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা