সারাদেশ

সৈয়দপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

আমিরুল হক, নীলফামারী: মিথ্যা মামলায় শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠু। বুধবার (৫ জানুয়ারী) দুপুরে শহরের দারুল উলম মোড়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির অভিযোগে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের নিজপাড়া এলাকার ফজলু চৌধুরীর কাছ থেকে প্রায় দশ বছর আগে জাহেদুল ইসলাম মানিক আমার বাড়ির পাশে তিন রুমের টিন সেট একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি নিয়মিত সাত বছর ভাড়া দিলেও করোনার অজুহাতে তিন বছর থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। তাঁর কাছে ভাড়া আদায়ের ব্যাপারে আমিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধিকবার সালিস হয়েছে।

সর্বশেষ সালিসে তিনি বলেন আমার বাসার টিন নষ্ট হয়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এ টিন সংস্কার করলে আমি নিয়মিত ভাড়া পরিশোধ করব। তাই গত সোমবার দুপুরে বাড়ির মালিক ফজলু চৌধুরী মিস্ত্রী নিয়ে ছাদের টিন সংস্কার করছিলেন। আমার অফিসের সামনা-সামনি হওয়ায় এ সময় আমি শুধু ওখানে দাঁড়িয়ে দেখছিলাম।

পরে জানতে পারি ভাড়াটিয়া মানিক আমাকে জড়িয়ে সৈয়দপুর থানায় একটি মিথ্যা মামলা করেছেন। এটা একটি ষড়যন্ত্র মামলা। এই মামলার সঠিক তদন্ত দাবি করছি এবং এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাড়ির মালিক ফজলু চৌধুরী বলেন, ভাড়াটিয়া জাহেদুল ইসলাম মানিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি সহজ- সরল প্রকৃতির হওয়ায় সে আমার বাড়িটি দখলের ষড়যন্ত্র করছে। ওইদিন আমি বাড়ির টিন সংস্কার করতে গেছি। কিন্তু সে আমাকেও জড়িয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করছে। অথচ বাড়িটি আমার স্ত্রী আনিছা বেগমের নামে। বিএস রেকর্ড ও খারিজ-খাজনাও পরিশোধি আছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা