সারাদেশ

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেটিকে মিথ্যা দাবী করে থানায় অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার, ব্যবসায়ী ও এলাকাবাসী।

কালকিনি উপজেলার নতুন টরকীতে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ওই এলাকার আতাবর বেপারীর ছেলে রাশেদ বেপারী তার ব্যবসা প্রতিষ্ঠানে এক নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সামাজিক সমালোচনা এড়াতে তিনি উল্টো এলাকার নিরীহ ও সাধারণ মানুষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকেই এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

থানায় অভিযোগ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী কেলেঙ্কারির ঘটনায় তদন্তপূর্বক দোষির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপারী, জামাল বেপারী, নাসিরউদ্দিন রাঢ়ি, রহিম খা, কামাল বেপারীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্যরা।

ভুক্তভোগী তারেক পাইক ও বাজারের দোকান মালিক সোহেল বেপারী অনেকেই বলেন, ‘রাশেদ নিজে অপকর্ম করে এলাকার মানুষকে হয়রানি করছে। এই ঘটনায় নিরহ মানুষ আতঙ্কে রয়েছে। আমরা সবাই রাশেদের বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাশেদ বেপারী, ‘আমি কোনো অনৈতিক কাজ করিনি। আমার দোকানে আমার শালিকা ছিল। সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করছি।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা